
নিশাদ কুমার ও মোনা আগরওয়ালEi Samay
Published on
:
1 min read
প্যারা এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানের পতাকাবাহক হিসেবে নিশাদ কুমার ও মোনা আগরওয়ালার নাম ঘোষণা করল ভারত। দুই অ্যাথলিট এ বারের এশিয়ান গেমসে দুটো করে সোনা জিতেছেন। নিশাদ প্যারা অ্যাথলেটিক্স এবং মোনা শুটিংয়ে সোনা জিতেছেন। নিশাদ প্রথমে লং জাম্প ও তারপর হাই জাম্পে সোনা জিতেছেন। সাধারণত সমাপ্তি অনুষ্ঠানে সেই অ্যাথলিটদের বাছা হয় যারা প্রতিযোগিতায় ভালো পারফর্ম করেন। ২৪ তারিখ শনিবার রয়েছে সমাপ্তি অনুষ্ঠান।
