কাজিপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাজীপুরের গুয়াখড়া গ্রামে চাচা-ভাতিজার জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য- প্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ তুলেছেন হয়রত আলী দফা নামে এক ব্যক্তি। প্রকাশিত এসব সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট পেজের অ্যাডমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ওই ভুক্তভোগী গরু ব্যবসায়ী।
জমি নিয়ে বিরোধ, আর সেই বিরোধের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা।
হয়রত আলী দফা, পিতা মৃত আসর সেক। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের গুয়াখড়া গ্রামে।
তাঁর অভিযোগ, সরিষাবাড়ি বার্তা নামের একটি ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করা হয়েছে। এতে সামাজিকভাবে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে হয়রত আলী দফা বলেন, জমির প্রকৃত মালিকানা ও দলিল-সংক্রান্ত বিষয় যাচাই না করেই তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
একই সঙ্গে সংশ্লিষ্ট পেজের অ্যাডমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
জমি নিয়ে বিরোধের নিষ্পত্তি হওয়া উচিত আইন ও তথ্য-প্রমাণের ভিত্তিতে। আর সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রয়োজন সব পক্ষের বক্তব্য যাচাই ও দায়িত্বশীল সাংবাদিকতা। হয়রত আলী দফার অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
