গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সুন্দরগঞ্জ থানার মডেল ব্রিজ এলাকা (মাওলানা ভাসানী সেতুর উত্তর পাশ) থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী থানার শরীফের হাট ব্যাপারীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসীম উদ্দিনের দিকনির্দেশনায় পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে সুন্দরগঞ্জ থানা পুলিশের এসআই জুলিয়াস রহমান ও এএসআই আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ দল হাফিজুরকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব
