ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণি ও জুনিয়র বৃত্তি পরীক্ষার বিজ্ঞান
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম
উদ্ভিদের ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়া। ছবি - সংগৃহীত
-->তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯। তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপনের হার-
ক) কমে খ) বাড়ে
গ) অতিরিক্ত বাড়ে ঘ) অপরিবর্তিত থাকে
১০। নিচের কোনটি ভিন্ন?
ক) অভিস্রবণ খ) ব্যাপন
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
লাবনী তাদের বাসায় লক্ষ করল বিরিয়ানির সুবাসে পুরো ঘর ভরে গেছে। সেই সঙ্গে লাবনী তার পাঠ্যবইয়ের একটি বিশেষ প্রক্রিয়ার মিল পেল।
১১। ওপরের উদ্দীপকে লাবনীর পছন্দের খাবারে কতটি উপাদান আছে?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ৬টি
১২। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ায়-
i. কোষে অক্সিজেন পরিবহন করে
ii. জীবদেহ থেকে পানি নিষ্কাশন করে
iii. জীবকোষে কার্বন ডাই-অক্সাইড প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩। গোলাপ ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
ক) অভিস্রবণ খ) ব্যাপন
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
১৪। কিশমিশের অভ্যন্তরে যে প্রক্রিয়ায় পানি প্রবেশ করে-
i. ব্যাপন
ii. প্রস্বেদন
iii. অভিস্রবণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) iii
১৫। অভিস্রবণ কোথায় ঘটে?
ক) কাণ্ডে খ) ফুলে
গ) ফলে ঘ) মূলে
১৬। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে?
ক) ব্যাপন খ) অভিস্রবণ
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
১৭। অভিস্রবণের ফলে-
i. কাণ্ড সতেজ হয়
ii. পাতা সতেজ হয়
iii. পাতা শুকিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) iii
১৮। উদ্ভিদ খনিজ লবণ থেকে কী শোষণ করে?
ক) লবণ খ) পানি
গ) আমিষ ঘ) আয়ন
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমনা বাসায় মেহমানদের জন্য চিনির শরবত তৈরি করল। সকালে পানিতে ভিজিয়ে রাখা গোলাপ ফুলের কলি বিকেলে দেখল সম্পূর্ণ ফুটেছে।
১৯। ওপরের উদ্দীপকে সুমনা মেহমানদের জন্য খাবারটি কোন প্রক্রিয়ায় তৈরি করেছিল?
ক) ইমবাইবিশন খ) ব্যাপন
গ) অভিস্রবণ ঘ) প্রস্বেদন
উত্তর: ৯. খ, ১০. খ, ১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর
আরও পড়ুন
কুপোকাত পাঠের ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম
অরণ্যের বাঘ কুয়োতে নিজের ছায়া দেখতে পেয়ে কুয়োতে ঝাপ দেয়। ছবি- সংগৃহীত
-->পাঠ-১৪ : কুপোকাত
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখ।
অদ্য, অবুঝ, অরণ্য, আত্মত্যাগ, আপস, ইষ্টক, উল্লসিত, কদাকার, কুপোকাত, ক্ষুদ্রকায়, গর্জন, চিত্রিত, নেপথ্যে, পদচারণা পরিতাপ, পারঙ্গম, প্রাণপাত, প্রাণ বিসর্জন, বজ্রনির্ঘোষ, বাজিমাত, বিদঘুটে, ভান, রাক্ষস, সমবেতভাবে থাকা, সর্বাঙ্গ, সহাস্যে, সুরভি, স্তম্ভ, স্বয়ং, হৃষ্টপুষ্ট
উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ
অদ্য আজ।
অবুঝ বোঝে না এমন।
অরণ্য বন।
আত্মত্যাগ পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া।
আপস মিটমাট।
ইষ্টক ইট।
উল্লসিত খুশি।
কদাকার দেখতে খারাপ।
কুপোকাত পরাজিত; ধরাশায়ী।
ক্ষুদ্রকায় ছোট আকৃতির।
গর্জন জোরালো আওয়াজ।
চিত্রিত আঁকা।
নেপথ্যে আড়ালে।
পদচারণা পায়চারি।
পরিতাপ দুঃখ।
পারঙ্গম দক্ষ, পটু।
প্রাণপাত মৃত্যু।
প্রাণ বিসর্জন জীবন দেওয়া।
বজ্রনির্ঘোষ বজ্রের মতো জোরালো আওয়াজ।
বাজিমাত দারুণ সফলতা।
বিদঘুটে অদ্ভুত।
ভান নকল আচরণ।
রাক্ষস রূপকথার কল্পিত ভয়ংকর প্রাণী।
সমবেতভাবে থাকা একসঙ্গে থাকা।
সর্বাঙ্গ সারা শরীর।
সহাস্যে হাসিমুখে।
সুরভি সুবাস।
স্তম্ভ থাম।
স্বয়ং নিজে।
হৃষ্টপুষ্ট মোটাতাজা।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর
আরও পড়ুন
কোষবিভাজন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, দশম শ্রেণির জীববিজ্ঞান
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম
বিভিন্ন ধরনের কোষবিভাজন। ছবি- সংগৃহীত
-->তৃতীয় অধ্যায় : কোষবিভাজন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে?
(ক) প্রোফেজ ধাপে (খ) মেটাফেজ ধাপে
(গ) অ্যানাফেজ ধাপে (ঘ) টেলোফেজ ধাপে
১৬। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রামিয়ারগুলো দুভাগে বিভক্ত হয়?
(ক) প্রোফেজ পর্যায়ে (খ) মেটাফেজ পর্যায়ে
(গ) টেলোফেজ পর্যায়ে (ঘ) অ্যানাফেজ পর্যায়ে
১৭। কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে?
(ক) মেটাফেজ পর্যায়ে (খ) অ্যানাফেজ পর্যায়ে
(গ) টেলোফেজ পর্যায়ে (ঘ) প্রোফেজ পর্যায়ে
নিচের চিত্রের আলোকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৮। ওপরের চিত্রটি মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ের?
(ক) প্রোফেজ পর্যায়ের (খ) মেটাফেজ পর্যায়ের
(গ) অ্যানাফেজ পর্যায়ের (ঘ) টেলোফেজ পর্যায়ের
১৯। ওপরের চিত্রে দেখা যায়-
i. সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়
ii. বিকর্ষণ শক্তি হ্রাস পায়
iii. ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : কোষবিভাজন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, দশম শ্রেণির জীববিজ্ঞান
২০। মাইটোসিস কোষবিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়?
(ক) প্রোফেজ ধাপে (খ) প্রো-মেটাফেজ ধাপে
(গ) অ্যানাফেজ ধাপে (ঘ) টেলোফেজ ধাপে
২১। “V” আকৃতির ক্রোমোজোমকে কী বলে?
(ক) মেটাসেন্ট্রিক (খ) সাব-মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক (ঘ) টেলোসেন্ট্রিক
২২। অ্যানাফেজ ধাপের ‘L’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে?
(ক) মেটাসেন্ট্রিক (খ) সাব-মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক (ঘ) টেলোসেন্ট্রিক
২৩। ‘J’ আকৃতির ক্রোমোজোমকে কী বলা হয়?
(ক) মেটাসেন্ট্রিক (খ) সাব-মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক (ঘ) টেলোসেন্ট্রিক
২৪। মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে ‘I’ আকৃতির ক্রোমোজোমের নাম কী?
(ক) মেটাসেন্ট্রিক (খ) সাব-মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক (ঘ) টেলোসেন্ট্রিক
২৫। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী নিচের কোনটি ক্রোমোজোমের আকৃতি নয়-
(ক) V (খ) C
(গ) L (ঘ) J
উত্তর: ১৫. গ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯. খ, ২০. গ, ২১. ক, ২২. খ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর
আরও পড়ুন
Unit-9, Lesson-6 (B) and Unit-10, Lesson-2 (B) থেকে ২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণি ও জুনিয়র বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম
শিক্ষার্থীরা ক্লাস শেষে পাঠের বিষয় নিয়ে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত
-->Unit-9, Lesson-6(B) and Unit-10, Lesson-2(B)
2. Answer the following questions from your reading of the above text.
(a) “Communication of ideas is at the centre of civilization.” Do you support it? Explain why your answer is ‘yes’ or ‘no’?
(b) How are records kept in the modern age?
(c) What was the main problem with early writing materials?
(d) Why was knowledge very restricted in the pre-paper age?
(e) How has paper changed our life?
Read the text and answer questions 3 and 4.
All this time, the dove was listening to her friend’s false praises. She was wondering how insincere his praises were. The dove hung her head down and was quiet. The owl got impatient. He wanted to hear more praises. He looked at the dove and asked, “Don’t you have any good thing to say about me?” The bat joined the owl, “Yes, don’t you have any words of praise for our kind host?” The dove was ashamed of her friends bat and kept her eyes down. The owl urged the dove, “Come on, say something!” The dove lifted her head slowly and said, “Master owl, thank you very much for the shelter you have given me, thank you for the food you have offered me. I will remain ever grateful for this.”
3. Fill in each gap with suitable words based on the information given in the text.
The bat was flattering the owl by uttering the words of (a)--------- praises. All this time, the dove was listening to her friend’s flattery. He could understand that his praises were very (b)--------- . But he was quiet. The owl grew impatient and wanted to hear more praises. At one point, he asked the dove to say something praising him. The dove was (c)---------. The owl requested the dove to say something. Lifting her head (d) ----------, she thanked the owl for the (e)-------- and the food he had given to them.
Answer: 2. a. Yes, I support that communication of ideas is at the centre of civilization. It is because civilization can flourish only when the spread of knowledge, ideas and information is ensured.
b. In the modern age most of the records are kept on paper.
c. The main problem with early writing materials was that they were not available.
d. In the pre-paper age writing material was not available, thus it was difficult to record thoughts. For this reason, knowledge was very restricted in the pre-paper age.
e. Paper has made publication and the spread of knowledge and information easy. And thus paper has changed our life by communicating ideas and upgrading civilization.
3. a. false, b. insincere, c. ashamed, d. slowly, e. shelter.
লেখক : সিনিয়র শিক্ষক, ইংরেজি
লেক সার্কাস গার্লস হাই স্কুল, কলাবাগান, ঢাকা
কবীর
আরও পড়ুন
কুপোকাত পাঠের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম
অরণ্যের বাঘ কুয়োতে পড়ে গেল। ছবি- সংগৃহীত
-->পাঠ-১৪ : কুপোকাত
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: খরগোশের প্রিয় খাবার কোনগুলো?
উত্তর: খরগোশের প্রিয় খাবারের মধ্যে রয়েছে গাজর, মুলা, কচি সবুজ বাঁধাকপি, পালং শাক, মটরশুঁটি ইত্যাদি।
প্রশ্ন: যেকোনো দুজন মানুষের মধ্যে সংলাপ লেখ।
অথবা বাংলাদেশের কুটির শিল্প নিয়ে দুই বন্ধুর সংলাপ লেখ।
চরিত্র: আকাশ ও নীল।
আরো পড়ুন : কুপোকাত পাঠের ৫টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা
উত্তর: আকাশ: কীরে নীল, তুই তো গতকাল বৈশাখী মেলায় গিয়েছিলি। সেখান থেকে কী কী কিনলি?
নীল: হ্যাঁ, মেলায় খুব ভিড় ছিল! আমি সেখান থেকে সুন্দর একটি নকশিকাঁথা আর মাটির তৈরি কিছু হাতি-ঘোড়া কিনেছি।
আকাশ: বাহ! নকশিকাঁথা তো আমাদের দেশের বড় একটা কুটির শিল্প। গ্রামের নারীরা এগুলো খুব যত্ন করে তৈরি করে।
নীল: ঠিক বলেছিস। জানিস, সেখানে বেত আর বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল। আমি একটা বাঁশের কুলা আর বেতের ঝুড়ি কিনেছি।
আকাশ: আমার বাড়িতে তো এখনো শীতলপাটি আর পাটের শিকা ব্যবহার করা হয়। এসব জিনিস দেখতে যেমন সুন্দর, তেমনি কাজেরও।
নীল: একদম ঠিক। আমাদের বিদেশি প্লাস্টিকের জিনিসের বদলে এসব দেশি কুটির পণ্য বেশি করে ব্যবহার করা উচিত। এতে আমাদের দেশের কারিগরদেরও অনেক সাহায্য হবে।
আকাশ: তুই একদম ঠিক কথা বলেছিস। পরেরবার আমি মেলায় গেলে অবশ্যই একটা তাঁতের শাড়ি আমার মায়ের জন্য উপহার হিসেবে কিনে নিয়ে আসব।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর
