
স্লোগান দিচ্ছেন বজরং দল ও হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা নিজস্ব চিত্র
Published on
:
1 min read
হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এক যুবককে মারধরের অভিযোগ উঠল বজরং দল ও হিন্দু সুরক্ষা সমিতির সদস্যদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই যুবককে অর্ধনগ্ন অবস্থায় শহরে ঘোরানো হয় বলেও অভিযোগ। রবিবার বিকেলে বালুরঘাটের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরে ওই যুবককে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেন বজরং দল ও হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা।
