সুবিচারের দাবীতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন শিক্ষক
ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জমি থেকে জোর করে ধান কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় হত্যার উদ্দেশ্যে তাঁকে জখম করে ফেলে রাখার অভিযোগ করেছেন শিক্ষক অজয় কুমার সরকার। তাঁর অভিযোগ, শাকিল আহম্মেদ ও তাঁর লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় সুবিচার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের সাথে এমন অভিযোগ করেন ভুক্তভোগী অজয় কুমার সরকার। সুবিচারের দাবীতে তিনি এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। অজয় কুমার সরকার বলেন, আদালতে ৫টি মামলা চলমান থাকাবস্থায় আমার রেকর্ডীয় জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে যাওয়ার সময় আমি বাঁধা দিতে গেলে আমাকে খুনের উদ্দেশ্যে জখম করে ফেলে রাখে শাকিল আহম্মেদসহ তার লোকজন। মামলাগুলো হলো—সিআর ১১২৭/২৫, সিআর ৬২২/২৫, সিআর ৪৩৬/২৫, সিআর ৯৪৪/২৬ এবং নন-জিআর ৫৪৩/২৫। তিনি অভিযোগ করে বলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের আপ্তার হোসেনের ছেলে শাকিল আহম্মেদ শিবপুর ইউনিয়ন পষিদের চেয়ারম্যানের ওপর চাপ সৃষ্টি করে ওয়ারেশ কায়েম সনদ বাতিলের অপচেষ্টা চালাচ্ছেন। আমি একজন শিক্ষক, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনাসহ সুবিচারের দাবী জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ৬ অক্টোবর সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার মামলায় গ্রেপ্তারের বিষয়ে অজয় কুমার সরকার বলেন, আমি একজন শিক্ষক। মৃত ভীম সরদারের ছেলে অরবিন্দু সরদারের ভ্রাতুষ্পুত্র হিসেবে তিনিই তাঁর ওয়ারিশ। তাঁর পক্ষে একাধিক ওয়ারেশ কায়েম সনদ রয়েছে। এর মধ্যে ২০২১ সালের ২৬ অক্টোবর ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ স্বাক্ষরিত এবং ২০২২ সালের ২৮ এপ্রিল চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সনদ রয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের একটি ওয়ারেশ কায়েম সনদে তাঁর সঙ্গে শ্রীমতি লতিকা রানী সরকার, শ্রীমতি ছন্দা রানী সরকার ও শ্রীমতি সবিতা রানী সরকারের নাম রয়েছে। ২০২৫ সালের ২ মার্চের আরেকটি ওয়ারেশ কায়েম সনদও তাঁর কাছে রয়েছে। অজয় কুমার সরকার জানান, উক্ত সম্পত্তি নিয়ে আদালতে পাঁচটি মামলা চলমান রয়েছে। এরপরেও আমি হিন্দু বলে আমার উপর মব সৃষ্টি করে হয়রাণী করা হচ্ছে।
ট্যাগস:

