ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের ১৮০ রান তাড়া করতে নেমে ৭০ রানে ৫ উইকেট হারায় ভারত। তিলক ভার্মা সব শঙ্কা দূর করে এক বল বাকি থাকতে দলকে জেতান এবং বিশ্ব চ্যাম্পিয়নরা এক ঐতিহাসিক কীর্তি গড়ে।
পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে ৩০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ১৯.৫ ওভারে ১৮১ রান করে তারা প্রথম দল হিসেবে ২০০তম টি-টোয়েন্টি ম্যাচ জেতে। এই ঐতিহাসিক মাইলফলক ছোঁয়া প্রথম দল তারাই।
এই ফরম্যাটে ২০০ জয় পাওয়া ভারতের ধারেকাছে কেউ নেই। পাকিস্তান ১৭৬ জয় নিয়ে দ্বিতীয় স্থানে। পূর্ণ সদস্য দেশের তালিকায় তাদের জয়ের হারই সর্বোচ্চ, ৭১.১ শতাংশ। তবে অন্তত ১০০ ম্যাচ খেলা সব দলের তালিকায় তারা দ্বিতীয় স্থানে, উগান্ডা ৭৮.৯ শতাংশ জয়ের হার নিয়ে সবার উপরে।
এফএইচএম
