চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চার শতাধিক নবীন নারী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয় জীবনে আবাসন, পড়াশোনা ও ব্যক্তিগত নানা সমস্যায় নবীন ছাত্রীরা যেন একাকিত্ব অনুভব না করেন, সে জন্য তাদের পাশে থেকে সহযোগিতা করতে চান তারা। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে নবীন ছাত্রীদের হাতে বিভিন্ন উপহার ও স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিরা নবীন ছাত্রীদের সঠিক অ্যাকাডেমিক দিকনির্দেশনা অনুসরণ, অধ্যবসায় ও জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষাজীবনে উৎকর্ষ অর্জনের পরামর্শ দেন। পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলি বিকাশের মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
বিজ্ঞাপন
চবি ছাত্রীসংস্থার প্রচার সম্পাদক তাওফিকা রহমান ও মাহারিয়া বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান, চবির দর্শন বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় নেত্রী ডা. রিফাহ রায়হানা।
এমএমআরআর/কেএইচকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
