মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার সময় দিল্লির দুর্গাপুজোর উদ্যোক্তাদের কাছে প্রতি বার পুজোর সময় সন্দেশের ঝুড়ি আর মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র পৌঁছে যেত। শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রী হিসাবে এ বছর দিল্লির দুর্গাপুজোর উদ্যোক্তাদের কাছে শুভেচ্ছা বার্তা ও মিষ্টি পাঠিয়েছেন। কলকাতা থেকে সেই মিষ্টি দিল্লি পৌঁছেছে। তবে চিত্তরঞ্জন পার্কের মতো খাস বাঙালি পাড়ার পুজো কমিটির কর্তারা এ বার দুর্গাপুজোয় সমস্যার মুখে। পুজোর মধ্যে চিত্তরঞ্জন পার্কের একটি পুজোয় দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছিল। প্রশাসন নির্ধারিত সময়ের পরে লাউডস্পিকার বাজছিল বলে। বিজয়া দশমীর পরে বিসর্জনের সময়ও চিত্তরঞ্জন পার্কের পুজোগুলো সমস্যার মুখে পড়েছে। কারণ দিল্লির নিয়ম অনুযায়ী অস্থায়ী জলাশয় তৈরি করে প্রতিমা নিরঞ্জন হয়। কিন্তু জলাশয় তৈরি হলেও বহু জায়গায় দিল্লি জল বোর্ডের জলের ট্যাঙ্কার পৌঁছতে দেরি হয়েছে। এ নিয়ে আম আদমি পার্টি বিজেপিকে দোষারোপ করে বলেছে, বাংলার নির্বাচন জেতা হয়ে গিয়েছে বলে বিজেপি আর বাঙালির কথা ভাবছে না!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
