ডাক ডেস্ক : অকালপ্রয়াত যুবরাজনীতিবিদ ও আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনের সংগঠক অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার। ২০১৮ সালের ১৮ অক্টোবর ভারতের শিলং সফরে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
আগামীকাল রোববার সন্ধ্যায় একটি প্ল্যাটফর্মে ‘অন্তরে জালাল, অন্তর্জালে জালাল’ শীর্ষক ভার্চ্যুয়ালি স্মরণ করা হবে। এতে দেশে ও বিদেশে থাকা শুভানুধ্যায়ীরা একাত্ম হবেন। পাশাপাশি মইনুদ্দিন আহমদ জালালের মৃত্যুবার্ষিকীতে গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুরে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক সংগঠন ধরাধরপুর পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। তাঁর পৈত্রিক নিবাস সুনামগঞ্জেও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
অ্যাডভোকেট জালালের সহধর্মিনী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী জানান, দেশে ও বিদেশে ছড়িয়ে থাকা মইনুদ্দিন আহমদ জালালের শুভানুধ্যয়ীদের উদ্যোগে এবার ভার্চ্যুয়ালি স্মরণসভার আয়োজন করা হয়েছে।
