রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন শামসুল হক (২৬), মো. ইকবাল হোসেন জিহাদ (২৩), আরাফাত হোসেন শামীম (২০), মো. আব্দুল্লাহ রাহুল (১৮), মোহাম্মদ হোসেন (২৬), সাইমুর (২২), ইমন (২১), অভি (২১), মো. রাফিন (২০), জুনায়েদ হোসেন (২০), মো. সাইদ হোসেন (১৯), আনোয়ার হোসেন (২৯), মো. ইমরান আরাফাত (১৯), মো. মারুফ হোসেন (১৯), সাহিদুর (৩০), মো. উজ্জল (৩৬), মো. রবিন (৩৫), মো. মাসুদ (৩৫), মো. দুলু (৩৫), ফরিদ বেপারী (৪৫), মো. জনি (২৬), কবির (৩০), ইউসুফ (২৩), মো. আল রাব্বি (২৩), মো. শুভ (২২), মো. শাওন (৩৫) ও মো. সেন্টু মিয়া (৫০)। এ ছাড়া আইনের সংঘাতে জড়িত এক শিশুকেও গ্রেফতার করা হয়েছে।
গেন্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) নিয়াজ মেহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন।
