প্রকাশিত: ১৮:৪২, ২৪ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শনিবার (২৪ অক্টোবর) হাসপাতালে গিয়ে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।
এ সময় মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস।
ড. আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেছেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস।
