প্রকাশ: ২০:০৯, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ |
কোটচাঁদপুরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি
MR Rahel অনলাইন ভার্সন
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নারানবাড়ীয়া গ্রামে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। গত রাতে উপজেলার নারানবাড়ীয়া গ্রামের বাসিন্দা নাহিদ বিশ্বাসের বাড়ীতে চোরেরা প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে বাড়ীর মালিক নাহিদ বিশ্বাসসহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল সঙ্ঘবদ্ধ চোর কৌশলে ঘরে প্রবেশ করে। তারা ঘরের ওয়ার্ডড্রপের দুইটি ড্রয়ার ভেঙে ভেতরে থাকা নগদ এক লাক্ষ ষাট হাজার টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্ণের চেন চুরি করে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ওয়ার্ডড্রপের দুইটি ড্রয়ার ভাঙ্গা অবস্থায় দেখে চুরির বিষয়টি টের পান।
ভুক্তভোগী নাহিদ বিশ্বাস জানান, চোরচক্র তাদের কষ্টার্জিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য তিন লক্ষাধিক টাকা।
এ বিষয়ে কথা হয় কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের সাথে তিনি বলেন যদি অভিযোগ দেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
