দেশের দুই জেলায় কাজের সুযোগ দিচ্ছে আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের ডেপুটি ম্যানেজার/ম্যানেজার (স্টোর) পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ
পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার (স্টোর)
বিভাগ: আকিজ জুট মিলস লিমিটেড
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিবিএস/বিকম
অন্যান্য যোগ্যতা: স্টোর সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর
কর্মস্থল: গোপালগঞ্জ (মুকসুদপুর), যশোর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৬
