তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ ক্ষেত্রে সব সম্প্রদায়ের মানুষের সহযোগিতা প্রয়োজন। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। বুধবার দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলা পরিষদের হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিদের হাতে সরকারি সহায়তার চাল ও কাপড় বিতরণ এবং মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম।
এ ছাড়া উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, বেলাল হোসেন বাবু, মাসুদুল হক বাচ্চু, সোনিতা নাছরিন, আনোয়ারুল ইসলাম, হাসানুল করিম পুটু, আব্দুল কাদের ও নুরুন্নবী আকন্দ। সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
The post সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গোলাম মোহাম্মদ সিরাজ appeared first on ভোরের চেতনা.
