সিলেট ভয়েস ডেস্ক · ১৫ অক্টোবর, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণ করেছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে সংগঠনের সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ আখঞ্জী ও সহ সভাপতি বর্না দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, সংগঠনের উপদেষ্টা সুপ্রভা রানী কর, কামরুজ্জামান ও এ কে কুদরত পাশা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা তৃষ্ণা আক্তার রুশনা, সংগঠনের সদস্য মোসাব্বির হোসাইন, অন্তর কর, অনিক আহমেদ, অনিক দাস, আনারুল ইসলাম সাকিব, নুশরাত জাহান সুখী।
গুগলে আমাদের খবর পেতে
