সংবাদ · সাধারণ
মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
১২/১০/২০২৬

চাঁদপুরের মতলব উত্তরে নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আইঠা মাথাভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ওই এলাকার নূরে আলম ভূঁইয়ার বড় ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ মুরগির খামারে কাজ করার সময় সাব্বির অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তরুণ সাব্বিরের আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗