ছবি: সংগৃহীত
-->গোলের পর গোল। আক্রমণে গতি, খেলায় আধিপত্য। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের দাপটের সামনে দাঁড়াতেই পারল না সেভিয়া। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লা লিগার ম্যাচে ৪-১ গোলেন জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল লস ব্লাঙ্কোসরা।
রবিবার (১৮ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে লস ব্লাঙ্কোসরা। পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ যেখানে মোট ১৫টি শট নিয়ে তার মধ্যে ৮টি শটে লক্ষ্যে রাখতে সক্ষম হয়, সেখানে সেভিয়া মোট ১১টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র ৫টি। বলের নিয়ন্ত্রণেও তারা ৬৫ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখে পুরো ম্যাচজুড়ে নিজেদের আধিপত্য বজায় রাখে।
ম্যাচের ৩০ মিনিটের মাথায় তরুণ তুর্কি মিডফিল্ডার আরদা গুলেরের দুর্দান্ত শটে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এর রেশ কাটতে না কাটতেই ৩৭ মিনিটে জুড বেলিংহামের নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন
বিরতির পরও রিয়ালের আক্রমণাত্মক ধারা অব্যাহত থাকে। ম্যাচের ৬৩ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি আদায় করে নেন এমবাপ্পে (৩-০)।
ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেভিয়া। ৮০ মিনিটে সেভিয়ার পক্ষে মনু বুয়েনো একটি গোল পরিশোধ করে ব্যবধান কমান (৩-১)। তবে রিয়ালকে জয় থেকে বঞ্চিত করতে পারেনি তারা। এর মাত্র দুই মিনিট পর ওরেলিয়া চুয়ামেনির অ্যাসিস্টে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ইয়ান দিওমান্দে দর্শনীয় এক গোল করে রিয়ালের ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করেন।
পাপ্পু/
