দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৮:১৮ পিএম
নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বোস কেবিনে চা পান করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
১৯ অক্টোবর দুপুরে তিনি স্বস্ত্রীক বোস কেবিনে আসেন। তিনি পুরো বোস কেবিন ঘুরে দেখেন।
পরে তিনি চা পান করেন। তিনি চা পান করে তুষ্টি প্রকাশ করেন। বেশ কিছুক্ষণ বোস কেবিনে অবস্থান করেন।
তাঁর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।
