October 24, 2026,
কমলগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার বনগাও, রেনুদোকান মসজিদে ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলবৃন্দকে শপথবাক্য পাঠ করান সংগঠনের কমলগঞ্জ উপজেলা সভাপতি রাসেল আহমদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি শামিম আহমদ, কমলগঞ্জ উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, কমলগঞ্জ উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারন সম্পাদক এম সিহাব উদ্দিন, কমলগঞ্জ সদর ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাও দেলোয়ার আহমদ, কমলগঞ্জ সদর ইউনিয়ন আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিন, কমলগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুর রকিব, তালামীযে ইসলামিয়ার সাবেক দায়িত্বশীল মুহিবুর রহমান।
কাউন্সিলে নাজিম উদ্দিন-কে সভাপতি, সাহেদ আহমদ-কে সাধারণ সম্পাদক, আশরাফ উদ্দিন শিপলু-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি কাওছার আহমদ সোহেল, ইমন আহমদ, জুবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক সফাত আলী, শরীফ আহমদ, ফাহিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ, আবুল খায়ের, আবুল খায়ের, আরজান আলী, প্রচার সম্পাদক নাহিদ আহমদ, নাজমুল ইসলাম, সালমান আহমদ, লুৎফুর রহমান শাওন, অর্থ সম্পাদক মুজাম্মিল আহমদ, অফিস সম্পাদক জুনাব আলী সহ-অফিস সম্পাদক মহসিন আহমদ, ইমন আহমদ, তানজিম হোসেন, আব্দুল কাদির শিমুল, প্রশিক্ষণ সম্পাদক বেলাল আহমদ, সহ-প্রশিক্ষন সম্পাদক শাহান আহমদ, ইবাদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সজিব আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া আহমদ শামসুল, আল মামুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান তারেক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ- মখলিছুর রহমান, মোকাব্বির আহমদ। সদস্য, আকিকুল ইসলাম, আব্দুল করিম, রাফিকুল ইসলাম, মুহিন আহমদ, মামুন আহমদ, ইমরান আহমদ।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

