কালবেলা · সাধারণ
পুকুরে ভাসছিল ২ ভাইয়ের মরদেহ
২১/১০/২০২৬

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো- মেরকুটা গ্রামের সৌদি প্রবাসী মো. আক্কাস মিয়ার জমজ ছেলে মো. হুজাইফা (২) ও মো. আকরাম (২)।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশে ফুটবল খেলছিল। সেই সময় খেলার বলটি পুকুরে পড়লে তারা বলটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুর পাড় দিয়ে পথচারী হেঁটে যাওয়ার সময় দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর চাচা মো. নোয়াব মিয়া বলেন, আমার ভাইয়ের কোনো মেয়ে নেই, তার পাঁচ ছেলে। তাই শখ করে এক ছেলের নাম রেখেছেন মো. হুজাইফা। আজ সকালে পানিতে ডুবে হুজাইফা ও আকরাম মারা গেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।
মূল প্রতিবেদনে যান ↗