জাতীয় নারীশক্তির কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) দলটির অফিশিয়াল ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আগের কমিটি বিলুপ্ত করে এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত নতুন কমিটিতে ডা. মাহমুদা আলম মিতুকে আহ্বায়ক, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে সদস্যসচিব এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে।
