ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় জেলার চারটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় প্রধান অতিথি জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। জেলার উন্নয়নে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এই বাংলা/এমএস
