প্রতীকী ছবি ছবি: Istock
Published on
:
1 min read
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার আবহ, ভূ-রাজনৈতিক টানাপড়েন এবং পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেও ভারতীয় অর্থনীতির ভিত যে যথেষ্ট মজবুত, সেই বার্তাই আরও এক বার মিলল বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক পূর্বাভাসে। চলতি অর্থবর্ষের শেষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.১% হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক। এপ্রিলের পূর্বাভাসে বৃদ্ধির হার ৬.৬% ধরা হয়েছিল। প্রায় একই পথে হেঁটেছেন আন্তর্জাতিক অর্থভাণ্ডার কর্তৃপক্ষও। ২০২৬-২৭ অর্থবর্ষে দেশে জিডিপি বৃদ্ধির হার ৭.০% হতে পারে বলে মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, জুলাইতে করা রিপোর্টে এই হার ৬.৪% হবে বলে পূর্বাভাস দিয়েছিল আইএমএফ।