মাইডাস ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ১ টাকা ৪৬ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২৭ পয়সা। গত বছরের একই সময়ে ৪ টাকা ৭২ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ২৪ টাকা ৯৩ পয়সা।


