কোজাগরী লক্ষ্মীপুজোর আগে জেলায় ফুলের দাম নাগালের মধ্যে থাকায় স্বস্তিতে ক্রেতারা, খুশি চাষি ও ব্যবসায়ীরাও। চলতি বছরে ফুলের উৎপাদন ভালো হওয়ায় কোলাঘাট, দেউলিয়া, কেশাপাট-সহ বিভিন্ন ফুলবাজারে পদ্ম, রজনীগন্ধা, গোলাপ ও গাঁদা ফুলের দাম রয়েছে সাধারণের নাগালে। গত বছরের তুলনায় এ বছর ফুলের দাম কিছুটা কম। চাহিদা থাকায় বিক্রি হয়ে যাচ্ছে উৎপাদিত ফুল।