আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি’র নের্তৃবৃন্দ। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত সোনারায় ইউনিয়নের টংবান্ধা, শ্যামের ডাঙ্গা, জয়ডাঙ্গা, দলুয়া বটতলী সহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন তারা।
কৃষক দলের ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের উপস্থাপনায় অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি সহিদার রহমান, শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা সজিব ইসলাম, বিশিস্ট ব্যবসায়ী আলীনুর ইসলাম আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ডোমার ডিমলার বিএনপি’র অভিভাবক ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর পক্ষ থেকে প্রতিটি মন্ডবে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। সুন্দর, সুষ্ট এবং উৎসব মূখোর পরিবেশে পূজা উৎযাপনে সনাতনী ভাই বোনদের প্রতি আহবান জানান ইউনিয়ন বিএনপি’র নের্তৃবৃন্দ।

