স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নার্গিস খাতুন ক্রীড়া ক্যাটাগরিতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন। সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
গত শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নার্গিস খাতুনের হাতে এ পুরস্কার তুলে দেন। সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ পুরস্কার প্রদান করে।
নার্গিস খাতুনের এ অর্জনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
এক অভিনন্দন বার্তায় তাঁরা উল্লেখ করেন, নার্গিস খাতুনের এ অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
The post রাবি শিক্ষার্থী নার্গিস পেলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ appeared first on সোনালী সংবাদ.
