চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ কেজি ৮ গ্রাম গানপাউডার সদৃশ সাদা পাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে এসব উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মারুফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি -৫-এর একটি দল রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের ওই আমবাগানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮ গ্রাম গানপাউডার সদৃশ সাদা পাউডার, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উদ্ধার করা বিস্ফোরকগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা মজুত করে রেখেছিল বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সোহান মাহমুদ/কেএইচকে/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
