প্রকাশিত: ২০:১৬, ২১ অক্টোবর ২০২৬ আপডেট: ২০:১৮, ২১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বুধবার (২১ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন তিনি।
