জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্যের নাম ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। ‘সুপার সিক্সটিন’ নামে পরিচিত এই পর্ষদে স্থান পেয়েছেন দলের ১৬ জন নেতা।
মূলত এই ফোরাম থেকেই নির্ধারিত হবে এনসিপির রাজনৈতিক অবস্থান ও কৌশলগত সিদ্ধান্ত।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্যের নাম প্রকাশ করা হয়।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রয়েছেন- দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ ছাড়া রয়েছেন- অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।
