ইনিংসের শুরু থেকেই একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করছেন তানজিদ হাসান তামিম। তার সঙ্গী সৌম্য সরকারের অবস্থান বিপরীত প্রান্তে। ধরিগতির ব্যাটিংয়ে এগুচ্ছিলেন তিনি। তবে বল নষ্ট করে প্রেসার তৈরি করে ফিরলেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
আজ শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে রান তাড়ায় নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে বাংলাদেশ। ২৯ বলে ৩৫ রানে অপরাজিত আছেন তামিম আর ৩ বল খেলে রান পাননি নাজমুল হোসেন শান্ত।
শুরু থেকেই উইকেটে কিছুটা বেগ পেতে দেখা যাচ্ছিল সৌম্য সরকারকে। ১৭ বল খেলে মাত্র তিনটি বল থেকে রান নিতে পেরেছিলেন তিনি। বাকি ১৪টি বল দিয়েছিলেন। সেই চাপের মাঝেই উইকেট দিয়ে ফিরলেন তিনি। ব্লেসিং মুজারাবানির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৭ বলে ৯ রান আসে সৌম্যর ব্যাট থেকে।
অন্যপ্রান্তে দারুণ খেলতে থাকা তামিমকে সঙ্গ দিতে এসেছেন অভিজ্ঞ নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে দায়িত্ব নিতে হবে এই দুজনকে।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল
১ ঘন্টা আগে
১ ঘন্টা আগে
২ ঘন্টা আগে
