মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি সেলু মেশিন জব্দ করা হয়েছে। পাশাপাশি আরও দুটি সেলু মেশিন ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১ টার সময় ইউনিয়নের বানিয়াকুম ও মুহুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ ও অকেজো করা হয়।
স্থানীয়ভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।
অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
