মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত করেছে সরকার।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
