উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. মুরাদ হোসেন (৩০), পিতা মৃত মোসলেম উদ্দিন, আপুয়ার খাতা হিন্দুপাড়া এবং অপরজন মো. ফিরোজ আলম (২৮), পিতা একরামুল হক, আপুয়ার খাতা, নয়া বন্দর, দুই জনেই পান্ডুল ইউনিয়নের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় দুই হাজার টাকা।জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে। মাদকের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান চলবে। মাদক সেবন আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর






