ফ্রান্সের চলমান বিক্ষোভ ও সহিংসতা বন্ধ করতে দেশটির রাজনৈতিক সংকটের সমাধান জরুরি বলে মন্তব্য করেছেন প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার। সংকট নিরসনের পথ তৈরি করতে শিক্ষা খাতের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নুকে আহ্বান জানিয়েছেন তিনি।
রাজধানী প্যারিসের সিটি হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গ্রেগোয়ার বলেন, চলমান অস্থিরতা অবসানে সুনির্দিষ্ট দাবিদাওয়া নিয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে সংকট সমাধানের ভিত্তি তৈরি হতে পারে।
তিনি বলেন, ফ্রান্সের বর্তমান রাজনৈতিক সংকটের কার্যকর সমাধান না হওয়া পর্যন্ত দেশজুড়ে চলা বিক্ষোভ ও সহিংসতা থামবে না।
এদিকে ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিক্ষোভকারীরা কীভাবে অস্থিরতা বাড়াচ্ছেন, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন বিবিসির প্যারিস প্রতিনিধি হিউ স্কোফিল্ড।
সূত্র: বিবিসি
এমএস/
