কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে; এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আগুন নেভানো, ভূমিকম্পের সময় করণীয় ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আগুন নেভানোর বিভিন্ন কৌশল শেখান। এ ছাড়া ভূমিকম্পের সময় করণীয় এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে ধারণা দেন।
মহড়ায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, উপসহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
