এই ছবিই ভাইরাল হয়েছে। ছবি:
Published on
:
1 min read
কুতি কুতি চোখ, ফোলা মুখ, মাথা ভর্তি চুল আর আপার লিপের উপরে পুরু গোঁফের রেখা। এক সদ্যোজাতর এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত দু’দিন ধরে তা ঘুরে বেড়াচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামে। আর এমন ছবি দেখে জোর চর্চা শুরু হয়েছে।
আমাদের চারপাশে প্রতিনিয়ত এমন বহু ঘটনা ঘটে, যা অদ্ভুত এবং আমাদের ধারনার বাইরে। ঠিক যেমন এক সদ্যোজাতর ঠোঁটের উপরে গোঁফের রেখা! যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন। তবে ছবিটি দেখে রীতিমতো অবাক সকলে। নানা প্রশ্ন ও কৌতূহল মানুষের মধ্যে।
নবজাতকের মুখে এমন গোঁফের রেখা খুব একটা দেখা যায় না। তবে সদ্যোজাতর শরীরে সূক্ষ্ম রোমের উপস্থিতি স্বাভাবিক বিষয়। চিকিৎসাবিজ্ঞানে উল্লেখ রয়েছে Lanugo-র। মায়ের গর্ভে থাকাকালীন ১৬ থেকে ২০ সপ্তাহের মধ্যে ভ্রূণের শরীরে নরম ও সূক্ষ্ম রোম গজাতে শুরু করে। এটি শিশুর ত্বককে সুরক্ষিত রাখে। তবে সাধারণত জন্মের আগেই এই রোমগুলো নিজে থেকেই পড়ে যায়। তবে বাচ্চা প্রিম্যাচিওর হলে সেক্ষেত্রে অনেক সময়ে জন্মের পরেও পিঠ, কাঁধ, কান ও মুখে ওই রোমের উপস্থিতি দেখা যায়।
চিকিৎসাবিজ্ঞানে উল্লেখ আছে, কোনও চিকিৎসা ছাড়া নিজে থেকেই সেই রোম জন্মের প্রথম কয়েক সপ্তাহের মধ্যে হালকা হয়ে যায়। তবে যে শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বোঝা যাচ্ছে না এই ঘন গোঁফ স্থায়ী নাকি নবজাতকের শরীরে থাকা বিভিন্ন জন্মচিহ্নের কোনও একটি। কেউ কেউ বলছেন হরমোন বা জিনগত কারণে এমনটা হয়েছে। তবে অনেকে বলছেন, এই ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা। এর বাস্তবভিত্তি নেই।