রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের হয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বদলে অন্য কারও আলোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবা (১৯ অক্টোবর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, “জেলেনস্কির জন্য সম্ভবত সময় এসেছে, অন্য কাউকে আলোচনার জন্য ঠিক করা।” এরআগে গত ১০ অক্টোবর ট্রাম্প দাবি করেছিলেন, জেলেনস্কি যেন ইউক্রেনের প্রেসিডেন্টের পদ থেকেই সরে যান।
বর্তমান পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনকে দোষী করে সাংবাদিকদের বলেন, ইউক্রেন নিয়ে রাশিয়া ভালোই আছে। তারাই খুব বেশি কিছু করছে না।
ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এলে খবর বের হয় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, তাদের গোয়েন্দা তথ্য ইউক্রেনীয়রা পাচ্ছে। এছাড়া যতদিন রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলবে ততদিন পর্যন্ত ইউক্রেনীয়দের যুক্তরাষ্ট্রে থাকার বিশেষ সুবিধা বহাল থাকবে বলেও জানান তিনি।
এদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় জেলেনস্কির পাশে ছিল যুক্তরাষ্ট্র। তারা তাকে সর্বোচ্চ সহায়তা করেছে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সহায়তার পরিমাণ কমাতে থাকে। এমনকি জেলেনস্কিকে একবার পোশাকের জন্য সবার সামনে অপদস্থও করেন ট্রাম্প ও তার সহযোগীরা।
সূত্র: রয়টার্স
এমটিআই
