শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৪ নম্বর আদাঐর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মো. তাউস মিয়া।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাই মিলে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করা প্রয়োজন। তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
মো. তাউস মিয়া আদাঐর জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী ফজলুর রহমানের সন্তান। নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
