প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান অভি বলেন, “মহাগ্রন্থ আল-কোরআন মানবজাতির সার্বিক কল্যাণের দিকনির্দেশনা প্রদান করে। কোরআনের হাফেজরা সমাজের আলোকিত পথপ্রদর্শক। নতুন প্রজন্মকে সঠিক দ্বীনি শিক্ষা ও কোরআনের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।”
তিনি শিশু ও তরুণ কোরআনের হাফেজদের সার্বিক উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি এমন সুন্দর ধর্মীয় আয়োজনের জন্য হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের ধামরাই শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষার্থী এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, পবিত্র কোরআনের শিক্ষা ও চর্চাকে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের মধ্যে কোরআন হিফজের আগ্রহ বাড়ানোই এ ধরনের প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং তরুণ প্রজন্মের সুশিক্ষা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
The post ধামরাইয়ে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ appeared first on ভোরের চেতনা.
