রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক চিঠিতে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কথা জানানো হয়েছে।
ব্যাংক তিনটির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকার ‘সম্মতি বা সুপারিশ’ দিয়েছে।
অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের অক্টোবরে শওকত আলী খানকে সোনালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিয়োগ দিয়েছিল। এর পরের মাসে জনতা ব্যাংকের শীর্ষ কর্মকর্তা হিসেবে মো. মজিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।
পরে ২০২৪ সালের ডিসেম্বরে রূপালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে কাজী মো. ওয়াহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।
