কলকাতার সিপির উপস্থিতিতে দুই মাওবাদীর আত্মসমর্পণ।
Published on
:
1 min read
দুই মাওবাদী মঙ্গল ও মালতি আত্মসমর্পণ করলেন। শুক্রবার আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এই দম্পতি। আত্মসমর্পণের পরেই পশ্চিমবঙ্গকে সম্পূর্ণ মাওবাদী-মুক্ত বলে দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা, মালতির দু’ লক্ষ টাকা। মঙ্গলের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও কার্তুজ এবং মালতির কাছ থেকে একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে।