কোম্পানীগঞ্জে ৫ দিন জ্বলতে দেখা গেছে সাব-রেজিস্ট্রার অফিসের বাতি
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সারাদেশে যখন বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা পালন করা হচ্ছে, ঠিক তখনই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট সাবরেজিস্ট্রার অফিসে দেখা গেছে চরম দায়িত্বহীনতার চিত্র। দুর্গাপূজার টানা ৫ দিনের সরকারি ছুটিতেও ভবনটির ভেতর ও বাইরের সব বাতি দিন-রাত অনবরত জ্বলতে দেখা গেছে।
গত সোমবার (১৯ অক্টোবর) অফিস শেষে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারী বাতির সুইচ বন্ধ করার তাগিদ অনুভব করেননি। এমনকি মনিটরিংয়ের দায়িত্বে থাকা কর্মচারীও ছুটিতে কক্সবাজার ভ্রমণে চলে গেছেন বলে জানা গেছে।
সরেজমিন দেখা যায়, ভবনের বাইরের চারটি বাতি, ওপরের হ্যালোজেন লাইটসহ ভেতরের সব বাতি দিনের আলোতেও জ্বলছিল। সরকারি এমন অপচয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শাহরিয়ার নামে এক বাসিন্দা অভিযোগ করে বলেন, এটি নতুন কিছু নয়; পর্যাপ্ত নজরদারির অভাবে প্রায়ই এমন অপচয়ের ঘটনা ঘটে।
এ বিষয়ে বসুরহাট সাবরেজিস্ট্রার মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি তিনি জেনেছেন। অফিস খোলার পর তদন্ত করে যার গাফিলতি পাওয়া যাবে, তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হব।
