দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একইসঙ্গে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এই সিদ্ধান্ত জানানো হয়।
জেইউ/আরএফ
