‘বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাস’ পালন উপলক্ষে মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে মিরপুরের আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল (এএমসিজিএইচ) স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির আয়োজন করে। ১৩ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ঢাকা আহছানিয়া মিশনের (ডাম) প্রধান কার্যালয়ের চতুর্থ তলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা আহছানিয়া মিশনের অধিকাংশ নারী কর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান, সহ-সভাপতি আবু তৈয়ব আবু আহমেদ, সহ-সভাপতি ড. এস এম খলিলুর রহমান এবং কোষাধ্যক্ষ ড. এম এ জলিল উপস্থিত ছিলেন।
এ ছাড়া এএমসিজিএইচ, মিরপুরের চিকিৎসক ডা. সুব্রত কুমার মিস্ত্রিসহ ডামের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের নারী কর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেন।
