হুথিদের হামলায় কার্যক্রম বন্ধ থাকা সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দরগামী আরও ১৮ ফ্লাইট বাতিল করা করেছে ঢাকা। একইসঙ্গে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে যাত্রার অপেক্ষায় থাকা প্রায় ৫ হাজার যাত্রী আটকা আছেন।
সোমবার (২ অক্টোবর) দুপুরে বেবিচকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।
এর আগে গত তিন দিন থেকে আজ সকাল পর্যন্ত ১০টা ফ্লাইট বাতিল করা হয়। এ নিয়ে মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হলো। এতে করে শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েছেন ৪ হাজার ৮৫১ যাত্রী।
বেবিচক জানায়, যেহেতু রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম এখনও চালু হয়নি, তাই এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের চারটি, ইউএস-বাংলার দুটি, সৌদি এয়ারলাইনসের তিনটি, রিয়াদ এয়ারের তিনটি এবং ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি।
রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম চালু হলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানায় বেবিচক।
