দৈনিক যুগান্তরের সাবেক ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেটর তারিকুল ইসলামের মা দিলারা বেগম মারা গেছেন। শনিবার সকালে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে দিলারা বেগমের বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এক শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, দিলারা বেগমের মৃত্যুতে তার শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন। ধর্মপরায়ণ নারী হিসেবে তিনি প্রতিবেশীদের কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন বলেও উল্লেখ করেন রিজভী।
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন।
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দিলারা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
