সিলেটে হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের নবীন বরণ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর জিন্দাবাজারের গ্যালারিয়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব, দক্ষ জনশক্তি গঠন ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের পরিচালক ও সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন। এতে সভাপতিত্ব করেন হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. সুমন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নন-টেক বিভাগের চিফ ইন্সট্রাক্টর মো. গোলাম কিবরিয়া এবং ইলেকট্রিক্যাল বিভাগের চিফ ইন্সট্রাক্টর সরোজ কুমার হালদার। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের জুনিয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার) মাহিমা আক্তার ও জুনিয়র ইন্সট্রাক্টর (আর্কিটেকচার) সামিরা আলী আন্নী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রিহান উদ্দিন শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ এবং মা-বাবা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্ব দেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করার পর পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে কীভাবে ইতিবাচক ভূমিকা রাখা যায়, সে বিষয়েও তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং তাঁদের নতুন শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়। অভিভাবক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অতিথি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, নবীন শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
