টিভিতে আজ
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ এএম
ছবি: সংগৃহীত
-->ক্রিকেট (সরাসরি)
নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট
ত্রিদেশীয় সিরিজ ফাইনাল
বাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ১১টা, ট্যাপম্যাড
নারী ক্রিকেট সিরিজ
ভারত-জিম্বাবুয়ে
প্রথম টি-টোয়েন্টি
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস
ফুটবল (সরাসরি)
লা লিগা
দেপোর্তিভো-লেভান্তে
রাত ১টা, ফ্যানকোড
আরও পড়ুন
ইতালিয়ান সিরি এ
প্রোসিনোন-সাসুলো
রাত ১২টা ৪৫ মিনিট, জি৫
বুন্দেসলিগা
ফ্রাঙ্কফুর্ট-কোলন
রাত ১২টা ৩০ মিনিট, জি৫
আরও পড়ুন
সৌদি প্রো লিগ
আল কুয়াদিসিয়া-আভা
সন্ধ্যা ৭টা ১৫ মিনিট, ফ্যানকোড
পাপ্পু/
আরও পড়ুন
আরও পড়ুন
শান্ত-মিরাজদের জন্য ‘গাড়িবুক’
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
-->২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির দুর্বল নেতৃত্বের কারণে স্পন্সর সমস্যায় বেশ ভুগছিল। সে সময় বিসিবির অনেক আসর হয়েছে স্পন্সর ছাড়াই। তামিম ইকবালের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের পর সেই অবস্থা উত্তোরণের জন্য চেষ্টা করে যাচ্ছে। সেখানে তারা বেশ সফলও হয়েছে। সেই সফলতার ধারাবাহিকতায় তারা নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজদের জন্য বিসিবি নতুন ধরনের এক স্পন্সর যোগাড় করেছে। সেটি হলো ট্রান্সপোর্ট পার্টনার। যা এর আগে বিসিবি কখনো করেনি। ক্রিকেটাররা নতুন করে এই ধরনের পৃষ্ঠপোষকতার সঙ্গে পরিচিত হবেন।
টাইগারদের সঙ্গে যুক্ত হয়েছে ‘গাড়িবুক’ নামে ওয়েবভিত্তিক এক প্রতিষ্ঠান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই দেখা যাবে তাদের। ক্রিকেটাদের টিম গাড়িতে শোভা পাবে গাড়িবুকের লোগো সম্বলিত নাম। এ জন্য তারা ২৫ লাখ টাকা দেবে বিসিবিকে। ভবিষ্যতে এই চুক্তি বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ রকমটি জানানো হয়েছে দুই পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক এবং মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, গাড়িবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সৈয়দ রাজিব হোসেন। নতুন ধরনের এ রকম স্পন্সর বিসিবি শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্যই করেছে। সিরিজে দুইটি টেস্ট ম্যাচই অনুষ্ঠিত হবে। দুইটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট ঢাকায়। শুরু হবে ২৮ অক্টোবর। দ্বিতীয় টেস্ট সিলেটে শুরু হবে ৫ নভেম্বর। দুটি ভেন্যুতেই টিম বাসে স্পন্সর প্রতিষ্ঠানের লোগো থাকবে। বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের টিম বাসেও লোগো শোভা পাবে। নতুন ধরনের এই স্পন্সর নিয়ে বিসিবির পরিচালক এবং মার্কেটিং ও কর্মাশিয়াল কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘নতুন পার্টনার পেয়েছি আমরা। আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এ জন্য গাড়িবুক ডটকমকে ধন্যবাদ। আশা করি তারা ভবিষ্যতেও থাকবেন।
আরও পড়ুন
গাড়িবুক ডট কমের প্রধান নির্বাহী সৈয়দ রাজিব হোসেন বলেন, ‘আমরা আসলে হুট করে ক্রিকেটের সঙ্গে যুক্ত হইনি। অনেক দিন ধরেই ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছিল। তখন থেকেই ইচ্ছা ছিল, ক্রিকেটের সঙ্গে নিজেদের কীভাবে যুক্ত করা যায়, কীভাবে একসঙ্গে কাজ করা যায়। আমরা যেহেতু পরিবহন নিয়ে কাজ করি। তাই আমাদের সঙ্গে এটা প্রাসঙ্গিক ছিল। এ কারণেই আমরা এই অংশীদারত্বে এসেছি। আশা করছি, ভবিষ্যতেও বিসিবির সঙ্গে আরও কোনো না কোনোভাবে থাকতে পারব।’
পলাশ/
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
বিগব্যাশে আবারও হোবার্ট হারিকেনসে রিশাদ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
-->গত মৌসুমে প্রথমবারের মতো বিগব্যাশ খেলতে গিয়ে বাজিমাত করেছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন। গতবার হোবার্ট হারিকেনস ফাইনালে উঠতে না পারলেও ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে নকআউট পর্বে উঠেছিল। মেলবোর্ন স্টার্সকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ রানে হারিয়েছিল। কিন্তু চ্যালেঞ্জার রাউন্ডে সিডনিবসিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে ফাইনালে উঠা হয়নি।
বল হাতে দলের হয়ে ১২ ম্যাচে ২০.৮৬ গড়ে ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। ইকোনমি রেট ছিল মাত্র টুর্নামেন্টে ৭.৮২। তার এই অবদান মনে রেখে তাকে আবার স্মরণ করেছে হোবার্ট হারিকেনস। চলতি মৌসুমের জন্য তাকে আবার দলে ধরে রেখে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট হারিকেনস।
রিশাদকে দলে রাখার বিষয়টি হোবার্ট হারিকেনস তাদের ওয়েবসাইটে জানায়। তাকে ধরে রেখে নতুন করে দলে ভিড়িয়েছে অ্যাডাম জাম্পাকে। জাম্পা গতবার খেলেছিলেন মেলবোর্ন রেনেগাটসে। ৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন ৬ উইকেট। বিগবেশ মাঠে গড়াবে ১২ ডিসেম্বর।
আরও পড়ুন
বর্তমানে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে রিশাদের ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে তাকে সরাসরি দলে ভিড়িয়েছেন সানরাইজার্স ইর্স্টান কেপ। এ ছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি নিয়মিত মুখ।
পলাশ/এএফ
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
বেগম খালেদা জিয়ার নামে ঢাকায় আন্তর্জাতিক নারী হ্যান্ডবল
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত
-->আগামী অক্টোবরের ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত দ্বিতীয়বারের মতো ঢাকার পল্টনের অনুষ্ঠিত হবে চারজাতি নারী আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট। হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।
পাঁচদিন ব্যাপি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে স্বাগতিক বাংলাদেশসহ নেপাল, মালদ্বীপ ও ভারত। চার দলের এই আসর হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে মোট তিনটি করে ম্যাচ খেলবে। ২২ অক্টোবর খেলবে ফাইনাল। তার আগের দিন হবে ব্রোঞ্জ পদকের লড়াই। প্রতিদিন খেলা হবে দুইটি করে। লিগ পর্বের ছয়টি খেলা শেষ হবে তিনদিনে।
প্রতিযোগিতার সব খেলা বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের অফিসিয়াল পেজ হতে সরাসরি সম্প্রচার করা হবে। প্রতিযোগিতাকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য ফাইনাল খেলা। সংবাদ সম্মেলনে অধিনায়ক ইসমেতারা নিশি, ‘এবারই আমরা প্রথমবার বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছি। আমাদের আশা ফাইনাল খেলব। মালদ্বীপ এবং নেপাল খেলায় অনেক উন্নতি করছে। নেপালের ৮ জন খেলোয়াড় আর্মি দলের হয়ে খেলে। তারা শক্ত প্রতিপক্ষ অবশ্যই। তাই শুধু ভারতকে নিয়ে ভাবলেই হবে না। আমরা সর্বোচ্চটা দিয়ে খেলব এবং ফাইনালে উঠবো। এটাই আমাদের সবার প্রচেষ্টা থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো খেলতে পারি এবং দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি।’
এবারই প্রথম বাংলাদেশ নারী দল বিদেশি কোচের অধীনে খেলবে। স্প্যানিশ কোচ আনা আলোনসো খেলোয়াড়দের প্রস্তুত করে তুলছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে ধন্যবাদ আমাকে মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। অভিজ্ঞতাটি সব দিক থেকেই চমৎকার ছিল। আমরা কেবল এই টুর্নামেন্ট জেতার জন্যই নয়, বরং বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ভবিষ্যৎ ও আসন্ন প্রতিযোগিতাগুলোর ভিত শক্ত করার লক্ষ্যে কাজ করছি।’
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি গোলাম হাবিব বলেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, জয়েন্ট সেক্রেটারি ও চিফ কো-অর্ডিনেটর এস এম খালেকুজ্জামান।
প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
পলাশ/এএফ
আরও পড়ুন
আতলেতিকোর কাছে হারের পরও সমালোচনায় অনড় মার্তিনেজ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম
ছবি: সংগৃহীত
-->চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারের পরও ক্লাবের শীর্ষ নেতৃত্বের সমালোচনায় নিজের অবস্থানে অনড় লিসান্দ্রো মার্তিনেজ। তার দাবি, বড় শিরোপা জয়ের আকাঙ্ক্ষা থেকেই তিনি এমন মন্তব্য করেছেন।
ম্যাচের পর ইউনাইটেডের স্কোয়াডে আরও বিনিয়োগের আহ্বান জানান মার্তিনেজ। ফুটবল ডিরেক্টর জেসন উইলকসের খেলোয়াড় নিয়োগের কাজ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে নিজের মন্তব্যে হতাশার প্রকাশ ঘটেছিল বলে স্বীকার করেছেন এই ডিফেন্ডার। কিন্তু এ জন্য ক্ষমা চাননি তিনি।
বুধবার (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে মার্তিনেজ লেখেন, ‘ম্যাচের পর আমরা সবাই যেমন ফল চেয়েছিলাম তা না পাওয়ার ক্ষোভ ও হতাশা থেকেই আমি কথাগুলো বলেছিলাম।’
আরও পড়ুন
‘যারা আমাকে চেনেন, তারা জানেন আমি ফুটবলকে কতটা তীব্র আবেগ, প্রতিশ্রুতি এবং জয়ের জেদ নিয়ে বাঁচি। আর যখন সবকিছু আমাদের পক্ষে যায় না, তখন খুব কষ্ট লাগে; বিশেষ করে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইতিহাস ও মর্যাদাসম্পন্ন একটি ক্লাবের প্রতিনিধিত্ব করতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমার কথাগুলো আমার অনুভূতি এবং এই ক্লাবকে সবচেয়ে বড় সম্মানগুলোর জন্য লড়াই করতে দেখার গভীর চাওয়ারই প্রকাশ।’ দলীয় পারফরম্যান্সের উন্নতির জন্য খেলোয়াড়দের নিজেদেরও দায় নিতে হবে বলে পুনরায় উল্লেখ করেন মার্তিনেজ।
আরও পড়ুন
তিনি বলেন, ‘আমি জানি, সবার আগে আমাদেরই মাঠে ভালো কিছু করে দেখাতে হবে এবং সেই দায়িত্বের সামনে আমি নিজেই আছি। আমাদের নিজেদের কাছ থেকে আরও বেশি দাবি করতে হবে এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে আবার শীর্ষে ফিরিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে।’
পাপ্পু/
আরও পড়ুন
